ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গোদাগাড়ীতে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানে গরু বিতরণ: ১৬ জন পেলেন বকনা বাছুর

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৩:০১ অপরাহ্ন
গোদাগাড়ীতে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানে গরু বিতরণ: ১৬ জন পেলেন বকনা বাছুর v
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন সরকার। তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা যাতে নদীতে মাছ ধরায় নিরুৎসাহিত হন এবং বিকল্প আয়ের পথ খুঁজে পান, সে লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় ভবিষ্যতে গোদাগাড়ী উপজেলার আরও নিবন্ধিত প্রান্তিক জেলেদের যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. অরেসুল হক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেসা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ সুবিধাভোগী জেলেরা।

সুবিধাভোগীদের প্রতিক্রিয়া ও প্রকল্পের লক্ষ্য বকনা বাছুর পেয়ে অনেক জেলে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, নদীতে মাছ ধরা এখন আর আগের মতো লাভজনক নয়, বরং ঝুঁকিপূর্ণ। তাই এই ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান বলেন, প্রকল্পের আওতায় যাচাই-বাছাই করে উপজেলার ১৬ জন দরিদ্র ও নিবন্ধিত ইলিশ জেলের মাঝে এই গরুগুলো বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা গরু পালন করে পরিবারে অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারবেন।

সরকারের এই উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি একটি আত্মকর্মসংস্থানের পথ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে যাতে সব নিবন্ধিত প্রান্তিক জেলেরা এর আওতায় আসে। পাশাপাশি, গরু পালনের বিষয়ে প্রশিক্ষণ ও চিকিৎসা সহায়তাও দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি