ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক: নীতি টেলর

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক: নীতি টেলর ফাইল ফটো
প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি নিজের অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে চড় মারতেন, ধাক্কা দিতেন, এমনকি সিগারেটের ছ্যাঁকাও দিতেন।

‘গুলাম’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ এবং ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন নীতি। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক প্রায়ই তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলতেন। তাঁর বন্ধুবান্ধব বা তিনি কোথায় যাচ্ছেন, সেই দিকে নজরদারি করতেন। সেই সময়ে বয়স কম থাকায় প্রেমিকের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার এবং নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন নীতি।

এক সাক্ষাৎকারে নির্যাতনের একটি উদাহরণ দিয়েছেন নীতি। তিনি জানান, একবার প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ তাঁর ভাল লাগছিল না। তাই বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেরিয়ে আসার আগে প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। নীতি বলেন, “আমার বন্ধুরা জানিয়েছিল, তারা গাড়িতে অপেক্ষা করছে। আমি যাওয়ার আগে ওকে বলতে যাই।”

অভিনেত্রীর অভিযোগ, বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি তো দেনইনি তাঁর প্রাক্তন প্রেমিক, এমনকি বন্ধুরা তাঁকে বাড়ি পৌঁছে দেবেন বলার পরেও তিনি রাজি হননি। পরিস্থিতি আরও খারাপ হয় বাড়ির বাইরে। নীতির দাবি, সেখানে তাঁর হাত ধরে টানাটানি করেন সেই প্রাক্তন। তাঁকে ধাক্কা দেন এবং চড় মারেন।

অভিনেত্রীর দাবি, আবাসনের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছিল। বন্ধুরা তাঁকে সাহায্য করতে উপরে চলে এলে তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে ধাক্কা দিতে থাকেন, কখনও হাত ধরে টানতে থাকেন। বন্ধুরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। নীতি আরও জানান, আবাসনের নিরাপত্তারক্ষী তাঁর বন্ধুদের বলেছিলেন, এ ধরনের ঘটনা আগেও নিয়মিত ঘটেছে।

তবে পার্টি ছেড়ে চলে আসার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানান অভিনেত্রী। নিজের আবাসনে ফেরার পরেও প্রাক্তন প্রেমিক চিৎকার করতে থাকেন। কেন বন্ধুদের সঙ্গে চলে এসেছেন তিনি, তা নিয়েই আপত্তি জানাচ্ছিলেন ওই ব্যক্তি। নীতির কথায়, সেই সময় প্রেমিকের হাতে সিগারেট ছিল। এর পরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিনেত্রীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেন। সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ এখনও রয়ে গিয়েছে বলে জানিয়েছেন নীতি।

কেন সেই দাগগুলি এখনও স্পষ্ট, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর ত্বকে কেলয়েড তৈরির প্রবণতা রয়েছে। কোনও আঘাত বা ক্ষত সেরে ওঠার পর ত্বকে অতিরিক্ত টিস্যু তৈরি হলে উঁচু ও মোটা দাগ হতে পারে, যা কেলয়েড নামে পরিচিত। সেই কারণেই নির্যাতনের ক্ষত থেকে তৈরি দাগগুলি এখনও তাঁর শরীরে দৃশ্যমান বলে জানিয়েছেন নীতি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির