ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১৭:২৯ অপরাহ্ন
শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ।
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় ধানখেত থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ধানখেত থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)।

বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।

আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরাল-তলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।

নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়াল-তলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩ টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন