ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল

শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১৭:২৯ অপরাহ্ন
শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ শরীয়তপুরে ধান খেতে ঘাসচাপা মাদ্রাসা ছাত্রীর লাশ।
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় ধানখেত থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ধানখেত থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)।

বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।

আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরাল-তলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।

নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়াল-তলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩ টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি