ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬ তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক: নীতি টেলর ২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৩:১৬ অপরাহ্ন
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।

মৃত আলামিন সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজমোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে। তার স্ত্রী তানিশা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আলামিন ও তানিশার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর গত ১২ অক্টোবর পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা বিয়ে করেন।

তবে আলামিন অবিবাহিত হলেও তানিশার আগে বিয়ে হয়েছিল এবং তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ কারণে দুই পরিবারের কেউই তাদের বিয়ে মেনে নেয়নি। পারিবারিক অসম্মতি ও স্বজনদের অসন্তোষের মধ্যে একপর্যায়ে সোমবার বিকেলে তারা দুজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরুল হুদা জানান, প্রেমঘটিত কারণে দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩