ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:১৪:২৩ অপরাহ্ন
আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (১২ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন  উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১)।

​মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, বিপ্রোবোয়ালিয়া গ্রামের আব্দুর রকিব প্রামাণিক (৪৫) স্থানীয় বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

​এ ঘটনায় আব্দুর রকিব প্রামাণিক বাদী হয়ে রবিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই স্থানীয়দের সহায়তায় ঘটনার সাথে জড়িত সুশান্ত কুমারকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরবর্তীতে রবিবার রাতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে।

​আত্রাই থানার (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩