ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:৫৭:১৩ অপরাহ্ন
ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড
ওজন কমানোর কথা ভাবলেই সেই একঘেয়ে সেদ্ধ খাবার বা শসা-পেঁয়াজ দিয়ে তৈরি স্যালাডের কথাই মাথায় আসে। স্থূলত্বের সঙ্গে যদি লিভারের রোগও থাকে, তা হলে খাওয়াদাওয়ায় নিয়ম মানতেই হয়। ভাজাভুজি, সস্‌ বা মেয়োনিজ় বেশি খেলেই বিপদ। তাই এমন কিছু খেতে হবে, যা ওজন কমাবে আবার লিভারও ভাল রাখবে। স্বাদের সঙ্গে আপস না করে বানিয়ে ফেলতে পারেন তিন রকম প্রোটিন স্যালাড। সময় লাগবে মাত্র ১৫ মিনিট।

মুসুর ডাল ও গ্রিলড সব্জির স্যালাড

এমন স্যালাড খেতে সুস্বাদু এবং পেটও দীর্ঘক্ষণ ভরা থাকবে। ডালের প্রোটিন ও সব্জির ফাইবার ওজন কমাবে, লিভারে মেদও ঝরাবে। আধ কাপের মতো মুসুর ডাল ভাল করে সেদ্ধ করে নিন (গলে না যায়)। এ বার প্যানে অল্প তেল বা মাখন দিয়ে ছোট ছোট করে কাটা গাজর, বিন, ক্যাপসিকাম, ব্রকোলি দিয়ে নেড়েচেড়ে সামান্য নুন ও গোলমরিচ দিয়ে ঢেকে বসিয়ে দিন। সব্জি সেদ্ধ হলে তাতে ডাল মিশিয়ে দিন। উপর থেকে ধনেপাতাকুচি, অরিগ্যানো ছড়িয়ে দিন। দুপুরে ভাত বা রুটির বদলে এই স্যালাড খেলেও উপকার হবে।

মেডিটেরেনিয়ান প্রোটিন স্যালাড

শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ় নিতে পারেন। যাঁরা চিজ় খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

বাঁধাকপি-গাজর ও রোস্টেড বাদামের স্যালাড

খুব মিহি করে কুচোনো বাঁধাকপি ও গ্রেট করা গাজর, ২ চামচ রোস্ট করা চিনাবাদাম বা তিল, পাতিলেবুর রস, সামান্য মধু এবং কাঁচালঙ্কা কুচি নিয়ে নিন। বাঁধাকপি ও গাজর একসঙ্গে মিশিয়ে লেবুর রস, সামান্য মধু ও কাঁচালঙ্কা দিয়ে মেখে রাখুন ১০ মিনিট। চাইলে বাঁধাকপি হালকা সেদ্ধ করে নিতে পারেন। পরিবেশন করার আগে উপরে রোস্টেড বাদাম ছড়িয়ে দিন। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও সালফার, যা লিভার ডিটক্স করতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩