ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর... নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:৫২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:৫২:১৩ অপরাহ্ন
ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি
প্রাতরাশে সেদ্ধ ডিম বা পোচ খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস। কারণ একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়াও মেলে ভিটামিন এ, বি১২, ভিটামিন ডি, ভিটামিন বি২, ফোলেট, আয়রন ও জ়িঙ্ক।

ডিমে উচ্চমাত্রায় প্রোটিন এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড মিললেও, এতে ফাইবার তেমন থাকে না। কিন্তু পুষ্টিবিদেরা বলেন, প্রাতরাশে প্রোটিন যতটা জরুরি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ফাইবারও। কিন্তু কোন খাবারে দু’টি যথেষ্ট পরিমাণে মেলে?

দিল্লি নিবাসী পুষ্টিবিদ গিন্নী কালরার পরামর্শ, পাতে জুড়তে পারেন মুসুর ডাল, ইডমামে এবং কাবলি ছোলাও। কারণ, এতে শুধু প্রোটিন নয়, মেলে ফাইবারও। বিশেষত ডায়াবেটিকদের খাবার তালিকায় ফাইবার রাখা অত্যন্ত জরুরি। কারণ, ফাইবার রক্তে শর্করার মাত্রা ঝট করে বাড়তে দেয় না।

মুসুর ডাল: এক কাপ সেদ্ধ করা মুসুর ডালে ১৮ গ্রাম প্রোটিন এবং ১৫ গ্রাম ফাইবার মেলে। এ ছাড়াও ডালে রয়েছে একাধিক পুষ্টিগুণ। মুসুর ডাল দিয়ে পরোটা, স্যুপ, চিলা, সব্জি দিয়ে এককাপ ডালও প্রাতরাশে খাওয়া যেতে পারে। হিসাবমাফিক ২টি ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় এতে।

এডামামে: এটি হল কচি সবুজ সয়াবিন। ভাপিয়ে বা রান্না করে খাওয়া হয়। এক কাপ ভাপানো এডামামেতে ১৭ গ্রাম প্রোটিন এবং ৮ গ্রাম ফাইবার মেলে। এতে ফোলিক অ্যাসিড, ভিটামিন কে, আয়রন এবং ম্যাগনেশিয়াম থাকে।

কাবলি ছোলা: এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় ১৫ গ্রাম প্রোটিন, ১২ গ্রাম ফাইবার মেলে। ভিটামিন বি৯, ফোলেট, বি৬, আয়রন ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ মেলে এতে। প্রাতরাশে এককাপ কাবলি ছোলার চাট, ঘুগনি স্যালাডের সঙ্গে খেতে পারেন।

তিন খাবারে ডিমের চেয়ে বেশি উদ্ভিজ্জ প্রোটিন মিললেও, শরীরের উপযোগী সমস্ত রকম অ্যামিনো অ্যাসিড ডিমে মেলে, যা উদ্ভিজ্জ উৎস থেকে পুরোপুরি পাওয়া যায় না। তাই জলখাবারে ডিমের পাশাপাশি এইগুলিও জুড়তে পারেন। তাতে স্বাদে বৈচিত্র আসবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮