ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গিলের রেকর্ড

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:০৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:০৩:৪৭ অপরাহ্ন
ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গিলের রেকর্ড ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন শুভমান গিল। দেশটিতে ৯৩ বছর ধরে সাদা পোশাকের সিরিজ খেললেও এর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কোনো ভারতীয় অধিনায়ক।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার (২ জুলাই) দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে ভারত। আগের দিন ১১৪ রানে অপরাজিত থাকা গিল এদিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১৬৮ রান করেন। বিরতি থেকে ফিরে এসে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। একইসঙ্গে নাম লেখান রেকর্ডেও।
 
১৯৩২ সালের জুনে ভারত তাদের অভিষেক টেস্ট খেলেছিল ইংল্যান্ডে। এরপর গত ৯৩ বছর সেখানে অসংখ্য সিরিজ খেলে তারা। কিন্তু ভারতের কোনো অধিনায়ক-ই ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়তে পারেননি। ১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে সর্বোচ্চ ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ৩৫ বছর পর তার সে রেকর্ড ভেঙে এখন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা দখলে নিলেন গিল।
 
তবে অধিনায়কের বাইরে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গিলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। ১৯৭৯ সালে দা ওভালে ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৪৩ বলে ২২১ রান করেন গাভাস্কার। একই মাঠে ২০০২ সালে ৪৬৮ বলে ২১৭ রানের ইনিংস খেলেন দ্রাবিড়। এছাড়া দুইশর সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শচীন টেন্ডুলকার। ২০০২ সালে হেডিংলি টেস্টে ১৯৩ রান করে আউট হন তিনি।
 
টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক গিল। তার মতো একটি করে ডাবল আছে মানসুর আলি খান পাতৌদি, সুনিল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মাহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলির আছে সাতটি, যা কোনো অধিনায়কের বিশ্ব রেকর্ড।
 
এদিকে ২০২০ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকে ৩৩ টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি হাঁকিয়েছেন গিল। ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৪৭ রানের। যেটি তিনি লিডসে চলমান সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে ইতোমধ্যে তিনি ডাবল হাঁকিয়ে আড়াই’শ ছাড়িয়ে ত্রিপল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক