ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:২১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:২১:০০ অপরাহ্ন
বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
বরিশাল নগরে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার আইনের মামলায় রওনক বিনতে নূর রিপা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রওনক ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি। তিনি জানান, গ্রেপ্তারের পর রওনককে আদালতে পাঠানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বকশি মো. হারুন এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে রওনকের সাবেক স্বামী মিজানুর রহমান দাবি করেন, বিচ্ছেদের পরও তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। পাশাপাশি এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায়ের চেষ্টার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় গত ৩১ আগস্ট ট্রাইব্যুনালে মামলা করেন মিজানুর রহমান। পরে ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। বর্তমানে পুলিশ অভিযোগটি তদন্ত করছে।

মিজানুর রহমান ও রওনকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৫ সালে আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিচ্ছেদ হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩