ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

৪০-এর পরেও ত্বকে যৌবনের উজ্জ্বলতা ধরে রাখতে রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:০৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:০৯:৪৫ অপরাহ্ন
৪০-এর পরেও ত্বকে যৌবনের উজ্জ্বলতা ধরে রাখতে রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার ফাইল ফটো
বয়স ৪০-এর কোঠা পেরোতেই শুধু শরীরে নয়, বদল আসে ত্বকেও। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমতে শুরু করে, সে কথা ঠিক। তবে পর্যাপ্ত যত্ন নিলে যে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা যায় না, তা নয়। নিয়ম আর সঠিক খাদ‍্যাভ‍্যাসে নিজেকে বাঁধলে বেশি বয়সেও মাধুরী দীক্ষিত কিংবা প্রিয়ঙ্কা চোপড়ার মতো পেলব, মসৃণ ত্বক ধরে রাখা সম্ভব। বাজারচলতি প্রসাধনী ব্যবহার করলেই যে ত্বক ভাল রাখা সম্ভব হয়, তা একেবারেই নয়। বরং খাদ্যাভ্যাসে বদল আনলে ভাল থাকে ত্বক।

পুষ্টিবিদের কথায়, ‘‘বাইরের খাবার খাওয়ার অভ্যাস আর পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে ত্বক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই বয়স বাড়লে ত্বক ভাল রাখতে চাইলে তার প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। প্রসাধনী ত্বকের বাহ্যিক গঠনে বদল আনে। কিন্তু প্রকৃত জেল্লা চাইলে ত্বকের যত্ন নিতে হবে ভিতর থেকে। প্রোটিন, ভিটামিন, ফাইবার পরিমাণ মতো খেতে হবে।’’ ৪০ মানেই প্রৌঢ়ত্বের দিকে এগোনো। তাই ত্বকের যত্নে কোনও খামতি রাখা যাবে না। কোন খাবারগুলি এই বয়সে ত্বকে উজ্জ্বলতা ধরে রাখে?

আমলকি: ৪০-এর পর শরীরে কোলাজেনের মাত্রা কমে যায়। আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি রয়েছে। এটি শরীরের ভেতরে কোলাজেন নষ্ট হয়ে যাওয়া আটকায়। এবং নতুন কোলাজেন তন্তু তৈরিতে সাহায্য করে।

আখরোট: এই বাদামটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। আখরোট নিয়মিত ডায়েটে রাখলে ত্বকে উজ্জ্বলতা আসে। শরীরে প্রদাহের মাত্রা কমে। তাই ৪০-এর পর নিয়মিত আখরোট খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ।

হলুদ দুধ: পুষ্টিবিদের কথায় হলুদ দুধ হল অ্যান্টি-এজিংয়ের সবচেয়ে শক্তিশালী দাওয়াই। এই পানীয় নিয়মিত রাতে শোয়ার আগে খেলে ত্বকে উজ্জ্বলতা আসে, ত্বক ভিতর থেকে প্রদাহমুক্ত থাকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির