ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

‘সৌদির বিমানবন্দরগুলি এড়িয়ে চলুন’, সতর্কবার্তা হুথির!

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:৩৮:০২ অপরাহ্ন
‘সৌদির বিমানবন্দরগুলি এড়িয়ে চলুন’, সতর্কবার্তা হুথির! ফাইল ফটো
সৌদি আরবের রিয়াধ বিমানবন্দরে হামলায় ইতিমধ্যে দায়স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। শনিবারের ওই হামলায় নিহতদের মধ্যে এক ভারতীয় রয়েছেন। জখম হয়েছেন আরও ১০ ভারতীয় নাগরিক। রবিবারও সৌদিতে হামলা চালিয়েছে হুথি। এ বার রিয়াধ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দামাম বিমানবন্দরকে তারা নিশানা করেছে বলে দাবি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। যদিও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ইতিমধ্যে সব উড়ান সংস্থাকে সতর্কবার্তা দিয়ে রেখেছে হুথি। সৌদির বিমানবন্দরগুলি এড়িয়ে চলার জন্য বলেছে তারা।

গত কয়েক দিন ধরেই সৌদির রাজধানী রিয়াধে কিং খলিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে যাচ্ছে হুথি গোষ্ঠী। শনিবারও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। তাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়। জখম হন তিন শতাধিক। 

ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী রবিবার এক বিবৃতিতে সকল উড়ান সংস্থাকে সতর্ক করে দিয়েছে। সৌদির বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছে তারা। মক্কা এবং মদিনার বিমানবন্দরগুলি বাদে সৌদির প্রতিটি বিমানবন্দরই ‘রণক্ষেত্রে’ পরিণত হয়েছে বলে সাবধান করে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। সৌদির জন্য ‘আরও খারাপ পরিস্থিতি’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই সতর্কবার্তার পর পরই সৌদিকে লক্ষ্য করে ফের হামলা চালায় হুথি গোষ্ঠী। সৌদির দামাম বিমানবন্দর এবং জ্বালানি সংস্থা আরামকোর বেশ কয়েকটি শোধনাগারে হামলা চালিয়েছে বলে দাবি করে তারা। যদিও এ বিষয়ে সৌদির কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্য দিকে এ দিন সকালেও রিয়াধ বিমানবন্দরে হামলা হয়েছে বলে দাবি করেছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের দাবি, রিয়াধ বিমানবন্দর লক্ষ্য করে রবিবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি তাদের।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩