২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন নাগরিক রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ট। ‘সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায়’ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তাদের যৌথভাবে এই সম্মাননায় ভূষিত করা হলো।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তার নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (সভারিয়েস রিক্সব্যাংক) অর্থনীতিতে এই পুরস্কার দিলো।
রবার্ট ই হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। নোবেল পুরস্কার ঘোষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, হল অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক (অবসরপ্রাপ্ত সম্মানীয় অধ্যাপক)। তিনি বিশ্ববিদ্যালয়টির হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ গবেষকও।
অপর নোবেলজয়ী মাইকেল উডফোর্ড ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।
পুরস্কার ঘোষণায় বলা হয়, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড দেখিয়েছেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিকে নতুনভাবে কার্যকর করে তুলতে কীভাবে অর্থনৈতিক মডেল পুনর্গঠন করা যায়। তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে অর্থনৈতিক মডেলের ভিত্তি হিসেবে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণকে বেছে নেন।

আন্তজার্তিক ডেস্ক