ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৫০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৫০:৪০ অপরাহ্ন
জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা
ফৌজদারি মামলায় অভিযুক্ত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুল ইসলাম জিমকে ক্লাবের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনকে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়। আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজশাহী নগরীর একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান মো. মাহবুব হোসেন এবং এনটিভি অনলাইন প্রতিবেদক (রাজশাহী মহানগর, পবা ও গোদাগাড়ী) ও দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনিকে কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সিনিয়র-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যক্তির দায় কখনোই রাজশাহী প্রেসক্লাব নিবে না। নজরুল ইসলাম জুল ও তার ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে জেল-হাজতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাদের রাজশাহী প্রেসক্লাবের সদস্য কিংবা সাংগঠনিক পদে থাকার অধিকার নেই। এজন্য কার্যনির্বাহী কমিটির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে তাদের উভয়কে প্রেসক্লাব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরোও বলেন, রাজশাহী তথা দেশের ঐতিহ্যবাহী প্রেসক্লাব হচ্ছে রাজশাহী প্রেসক্লাব। একজন ব্যক্তি তার ব্যক্তিগত কারণে দোষী সাব্যস্ত হতেই পারেন। কিন্তু এর দায়ভার সংগঠন নিতে পারে না। কিন্তু নজরুল ইসলাম জুল আটকের খবরে কিছু দুষ্কৃতিকারী ও দুর্বৃত্ত রাজশাহী প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও কম্পিউটারসহ মূল্যবাবন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমন নেক্কারজনক ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়। এছাড়া আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজশাহীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব হবে সার্বজনীন। এই প্রেসক্লাব হবে রাজশাহীর মূলধারার গণমাধ্যম কর্মীদের বুদ্ধিবৃত্তিক ও বিনোদন চর্চার একমাত্র আবাসস্থল। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজশাহী প্রেসক্লাব সার্বজনীন করতে খুব দ্রুতই রাজশাহী মূল ও সুস্থধারার গণমাধ্যম কর্মীদের আলোচনা ও পরামর্শে বসে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগুবে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা আরো বলা হয়, নজরুল ইসলাম জুলু গ্রেপ্তারের পর ক্লাবের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভুঁইফোড় অনলাইনে মিথ্যা-প্রোগান্ডা ছড়ানো হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংশ্লিষ্টদের এমন বিভ্রান্তি, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  
সভা সঞ্চালনা করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সুফি মহিব্বুল আরেফিন। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি আবু সালেহ মোঃ ফাত্তাহ, কোধাষ্যক্ষ ওমর ফারুক, নির্বাহী সদস্য মো. জাহিদ হাসান, সোহেল মাহবুব, আমজাদ হোসেন শিমুল ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার