'শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ। উক্ত কর্মসূচি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, কন্যাশিশুদের বাল্যবিয়ে থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পারভেজ গাদ্দাফী আত্রাই (নওগাঁ) প্রতিনিধি