ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

ফরিদপুরের ওয়ার্কশপ শ্রমিক হত্যার ঘটনায় রাজশাহীতে প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০২:১২ অপরাহ্ন
ফরিদপুরের ওয়ার্কশপ শ্রমিক হত্যার ঘটনায় রাজশাহীতে প্রধান আসামি গ্রেপ্তার ফরিদপুরের ওয়ার্কশপ শ্রমিক হত্যার ঘটনায় রাজশাহীতে প্রধান আসামি গ্রেপ্তার
 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম আসামি মোঃ ইসমাইল বেপারীকে (১৮) গ্রেপ্তার করেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার আওয়াল বেপারীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামীদের সাথে ভিকটিমদের পূর্ব হতে এলাকার আধিপত্য বিস্তার, বট গাছের জট কাটা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে রাত আনুমানিক ৯টার দিকে ভিকটিম ইয়াসিন খালাসীকে (১৬) মোবাইল ফোনে ইসমাইল বেপারীকে বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা অপর আসামীগন তাদের হাতে থাকা ধারালো রামদা, ধারালো চাকু, লোহার হাতুড়ী, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ আরো দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে।

ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে ১নং আসামীর হুকুমে ২নং আসামী ও ধৃত ৯নং আসামী চাকু দিয়ে পেটে আঘাত করে ভুড়ি বের করে দেয়। অপর আসামীগন লোহার রড, লোহার হাতুড়ী, হকিস্টিক দিয়ে ভিকটিমকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত কাটা জখম করে। ধৃত আসামীগন মৃত্য নিশ্চিত করার জন্য কিল-ঘুষি, লাথিসহ এলোপাথারি ভাবে মারপিট করে নিহত ভিকটিমকে ধান ক্ষেতের ভিতরে ফেলে রেখে যায়। পরবর্তীতে  ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

উক্ত নারকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় ভাঙ্গা থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামীদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণে ব্যাপক বিক্ষোভ হয়।

আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

উক্ত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক