ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৯:৫৮ অপরাহ্ন
নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন এবং মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নগরীর মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ২৬০ টাকা ও একটি মোবাইল ফোন মোঃ রুমেল ওরফে রুবেল (৩৬) ও মোঃ বেল্লাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। রুবেল তালাইমারী গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে এবং বেল্লাল চরশ্যামপুর গ্রামের মকলেসুর রহমান ওরফে মকলেসের ছেলে। 

এদিন বিকাল সোয়া ৫টার দিকে মতিহার থানার খোঁজাপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে ও আকবর আলী ওরফে লিটন মিয়ার (৩৫) বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মোছাঃ শান্তা খাতুনের (২৫) বসতবাড়ি তল্লাশি করে ১৯ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭০০ টাকা সহ তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় আকবর আলী ওরফে লিটন পালিয়ে যায়।

একই রাত পৌনে ১টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত চারজন, মাদক মামলার ছয়জন এবং অন্যান্য মামলার দুজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮