ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:১১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:১১:২২ অপরাহ্ন
রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

পরিবার ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে মাবুদকে অস্থির দেখাচ্ছিল। এর কারণ তিনি কাউকে বলেননি, পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁকে তেমন কিছু জিজ্ঞেস করেননি।

ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। এরপর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান, আর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে বাড়ি ফিরে মা দেখেন, মাবুদ নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে রান্নাঘরে চলে যান।

রান্না শেষে বিকেল সাড়ে তিনটার দিকে খেতে ডাকতে গিয়ে মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিলে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। এ সময় তিনি ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। মাবুদ ঘরের বাঁশের সরের সাথে প্লাস্টিকের লাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে। 
তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, মাবুদ ছিলেন শান্ত ও নম্র স্বভাবের। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮