ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৯:৫৪ অপরাহ্ন
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট পড়ানোর সময় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্ত আরিফ উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ এলাকার মো. কামাল হোসেনের ছেলে। 

তিনি ওই এলাকার একটি বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক।

এর আগে গত শনিবার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মেয়েটি (১৩) একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মেয়েটির দাদা জানান, আরিফ একটি মাদরাসারও পরিচালক। সেখানে তার নাতনিকে প্রাইভেট পড়াতেন আরিফ।

গত শনিবার সকাল সোয়া ১১টার দিকে প্রাইভেট পড়ানোর সময় মাদরাসার একটি কক্ষের ভেতর তার নাতনির ওপর নির্যাতন চালান ওই শিক্ষক। এর পর থেকে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেতে চাচ্ছিল না মেয়েটি। এক পর্যায়ে গতকাল বুধবার নির্যাতনের শিকার মেয়েটি স্বজনদের কাছে ঘটনা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এই ঘটনায় গতকাল (বুধবার) রাতে মেয়েটির দাদা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আরিফকে গ্রেপ্তার করেছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি