ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর... নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে প্রতিমা তৈরির কাজ

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:৫৫:৫৫ অপরাহ্ন
রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে  প্রতিমা তৈরির কাজ রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে প্রতিমা তৈরির কাজ
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ৫৫টি পূজাম-পে চলছে প্রতিমা তৈরির কাজ।

প্রতিমাশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গা। ইতোমধ্যে অধিকাংশ ম-পে প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। কোথাও চলছে মাটির প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও শিল্পীরা ব্যস্ত প্রতিমার অবয়ব ও অলংকার তৈরিতে। প্রতিমা তৈরির কারিগরদের কর্মব্যস্ততায় ম-পগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।

পূর্জা উদ্ধসঢ়;যাপন ফ্রন্টের সভাপতি গৌর বসাক বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে ম-প সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরিসহ সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিমা শিল্পী সচিন রায় বলেন, ১১ অক্টোবর থেকে নবরাত্রি শুরু তবে মুল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার থেকে। এবার ২টি প্রতিমার কাজ ভাদ্র মাস থেকে শুরু করেছি যার পারিশ্রমিক চুক্তি হয়েছে রাঘবপুর মন্দিরে ১৫হাজার অপরটি ঘোঘডারা মন্দিরে ১৩হাজার টাকা। কাজ অনুযায়ী তেমন একটা পোষায়না। রাঘবপুর মন্ডপের সভাপতি সাগর চন্দ্র বলেন, দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদ্ধসঢ়;‌যাপনের প্রস্তুতি চলছে। পূজাকে ঘিরে নতুন পোশাক কেনাকাটাসহ বিভিন্ন প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই।

এদিকে পূজাকে কেন্দ্র থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী ারাজশাহীর সময়কে বলেন, এবার ৫৫টি মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে,এর মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি মন্ডপে আনসার ও গ্রাম্য পুলিশ থাকবে অধিকগুরুত্বপূর্ণগুলেতে পুলিশ থাকবে, এছাড়াও বিট অনুযায়ী টহলটিম রয়েছে। ধর্ম যার যার উৎসব সবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮