নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘বেকম্যান’স বিস্কুট ৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া।
১০ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।
প্রতিযোগিতার টারশিয়ারি বা উচ্চশিক্ষা পর্যায়ের ইংরেজী বিতর্কে চ্যাম্পিয়ন এবং বাংলা ছোটগল্প রচনা প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজী বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের তিনজন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। চ্যাম্পিয়নরা হলেন মো. রাফিউল ইসলাম, মো. আবু বক্কর সিদ্দিক এবং মোছা. তাহিয়া তাবাসসুম।
তারা সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কে পরাজিত করে এ সাফল্য নিশ্চিত করেন।
এছাড়াও বাংলা ছোটগল্প রচনা প্রতিযোগিতার টারশিয়ারি বা উচ্চশিক্ষা পর্যায়েও অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী অনির্বাণ চক্রবর্তী প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও ভাষাগত দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এই সাফল্য পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাংলা ছোটগল্প রচনায় সাফল্য অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও বহুমাত্রিক প্রতিভার পরিচয় বহন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দনসহ তাঁদের এ অর্জনে সংশ্লিষ্ট বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সেই প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে।

প্রতিনিধি :