ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করা ইরুহুল আমিন রুবেলের শখ সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪ নিয়ামতপুরে এসআরবি'র অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে প্রতিমা তৈরির কাজ ‘বেকম্যান’স বিস্কুট ৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অভাবনীয় সাফল্য নিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ক্রিটিক্যালিটি অর্জন ​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ

গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:৪২:১৪ অপরাহ্ন
গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের
পরিবেশ সুরক্ষায় নিজেদের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেছে বিওয়াইডি বাংলাদেশ। সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সেপ্টেম্বরে মাসব্যাপী চলা ‘বিওয়াইডি গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।

‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগানকে সামনে রেখে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ ‘গ্রিন ড্রাইভ’ করে প্রতিষ্ঠানটি। এর ভিত্তিতে ৫০০টির বেশি গাছ লাগানো হয়েছে।

পরিবেশ সুরক্ষায় নিজেদের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। একইসাথে, এটি প্রতিষ্ঠানটির করপোরেট মিশন এবং বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতেও ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিওয়াইডি বাংলাদেশের।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, “বিওইয়াইডি বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে, বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। আমরা এ দেশে নিউ এনার্জি ভেহিকেল ইকোসিস্টেমের বিকাশে অংশ নিতে চাই। একইসাথে, যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, সেখানেও অবদান রাখতে চাই। এ কারণেই ‘গ্রিন ড্রাইভ’-এর মতো উদ্যোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

আমিদ সাকিফ খান বলেন, “বিওয়াইডির কথা উঠলে মানুষ নিউ এনার্জি ভেহিকেল, প্রযুক্তি ও উদ্ভাবনের কথা ভাবেন। তবে, আমাদের কাছে টেকসই উন্নয়নের বিষয়টি শুধু বাহনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিওয়াইডি ‘গ্রিন ড্রাইভের’ ভাবনাটিও সেখান থেকেই এসেছে। এ উদ্যোগের আসল প্রভাব শুধু কতগুলো গাছ লাগানো হলো তা নয়। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী