রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল মদ ও ৪৫১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে শনাক্ত করেছে বিজিবি। তবে তাঁরা পালিয়ে গেছেন।
শনিবার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায় , শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়। সময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ, ৯৮ বোতল ভারতীয় কোকো সিরাপ এবং ১৬১ বোতল ভারতীয় ব্রনকফ সিরাপ জব্দ করা হয়।
পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলো: রাজশাহী নগরীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের শাহাবুল (৩২) ও মাহবুর (২৮)।
তাঁদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :