রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মোঃ মাসুম আলী নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাসুম আলী, বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের রবিউল হোসেনের ছেলে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা থানার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নৌ-পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলাম। পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানায়, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের একটি খেজুরবাগান থেকে উদ্ধার করা হয় একনলা কাটা বন্দুক।
এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :