ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:২২:৫৪ অপরাহ্ন
নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান
নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। 

তিনি বলেছেন, বিদেশি সংস্কৃতির প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে নিজেদের ঐতিহ্য ও স্বকীয়তা হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবুল কালাম আজাদ সুইট বলেন, বিগত কয়েক বছরে মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয় ঘটেছে। অনেকে নিজেদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য ভুলে বিদেশি সংস্কৃতির প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এ অবস্থা থেকে ফিরে এসে নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে ধারণ করা জরুরি। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরিতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট মোঃ শাফিকুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোহসিন আলী।

আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শাপলা কালচারাল স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার