ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:০৯:১০ অপরাহ্ন
‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের
ছবিশিকারিদের সঙ্গে যে জয়া বচ্চনের সম্পর্ক বরাবরই বেশ তিক্ত, তা কারও অজানা নয়। মুম্বইয়ের রাস্তায় বেরোলেই তাঁকে অনুসরণ করা এবং ছবি তোলার ঘটনায় একাধিক বার প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। এ বার দুর্গাপুজোর আগে পাপারাৎজ়িদের বিশেষ অনুরোধ জানালেন কাজলের বোন, অভিনেত্রী তনীষা মুখোপাধ্যায়। তাঁর আর্জি, এ বছর পুজোর মণ্ডপে যেন জয়াকে অকারণে বিরক্ত না করা হয়।

২০২৬ সালের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হতেই উত্তর মুম্বই সর্বজনীন দুর্গাপুজোয় মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের দেখার অপেক্ষায় অনুরাগীরা। জুহুতে আয়োজিত এই পুজোয় প্রতি বছরই উপস্থিত থাকেন রানি মুখোপাধ্যায়, কাজল, তনীষা, অয়ন মুখোপাধ্যায়-সহ পরিবারের অন্য সদস্যেরা। নিয়মিত পুজোর মণ্ডপে যান জয়াও। তাই এ বছর পুজো ঘিরে পাপারাৎজ়িদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তনীষা।

শুক্রবার মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মণ্ডপে আসা দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংযত থাকার অনুরোধ জানান তিনি। তনীষা বলেন, “এ বার অনেক বেশি মানুষের সমাগম হবে। তাই সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষ, সকলের কাছেই আমার অনুরোধ, মানবিকতার কথা ভুলে যাবেন না। পুজোর মণ্ডপে ঢোকার জন্য অনেকেই ধাক্কাধাক্কি করেন। তাই দয়া করে সাবধানে থাকুন এবং একে অপরের খেয়াল রাখুন।”

এর পরেই মজার ছলে ছবিশিকারিদের উদ্দেশে তনীষা বলেন, “এ বার আমাদের জয়া আন্টিকেও বিরক্ত করবেন না। আপনারা ওঁকে খুবই বিরক্ত করেন। আপনাদের মধ্যে কিছু চিত্রগ্রাহক ইচ্ছা করেই খোঁচান, উস্কানি দেন। আপনারা খুব দুষ্টু! দয়া করে আমাদের পুজোর সময় এ সব করবেন না।”

প্রসঙ্গত, আগে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর আয়োজনের দায়িত্বে ছিলেন অয়নের বাবা দেব মুখোপাধ্যায়। ২০২৫ সালে তাঁর মৃত্যুর পর পরিবারের পরবর্তী প্রজন্ম সেই দায়িত্ব সামলাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে প্রয়াত হয়েছেন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়ও।

তবে দুর্গাপুজোর আগে তনীষার অনুরোধের পর জয়াকে ঘিরে পাপারাৎজ়িদের আচরণ নিয়ে বিতর্ক ফের আলোচনায় উঠে এল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান