এক বার দেখতে শুরু করলে বেরোনো শক্ত। ঘণ্টার পর ঘণ্টা সময় কখন যে কেটে যাচ্ছে, খেয়ালই থাকছে না!সে মোবাইলে রিল দেখা হোক বা টিভিতে পছন্দের কোনও সিনেমা বা ওয়েব সিরিজ। তৈরি হচ্ছে চরম আসক্তি। ভিডিয়ো গেমের আসক্তি নিয়ে যে আশঙ্কা এতদিন ছিল, তা ছাড়িয়ে গিয়েছে টিভি পর্দায় দেখা সিনেমা বা ওয়েব সিরিজ এবং মোবাইলে ঘুরতে থাকা ছোট ছোট রিলের দৌলতে। টানা টিভি দেখলে বা মোবাইল ঘাঁটলে অ্যালকোহলে আসক্তির মতোই প্রভাব পড়ে মনে, এতে মস্তিষ্কে ক্ষতি হওয়ার আশঙ্কাও প্রবল। ঠিক এই কারণেই বাড়িতে টিভি রাখতে পছন্দ করেন না বলিউড অভিনেত্রী নিমরত কৌর। জানিয়েছেন, তাঁর বাড়িতে সব আছে, টিভিটিই খালি নেই।
কেন বাড়িতে টিভি রাখেন না অভিনেত্রী নিমরত কৌর?
৪৪ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, তিনি বাড়িতে কোনও টিভি রাখেন না। কারণ, টিভি মানেই আসক্তি। একটানা এক জায়গায় বসে ঘণ্টার পর ঘণ্টা সিনেমা বা ওয়েব সিরিজ দেখে গেলে যে আসক্তি তৈরি হবে, তা কাটিয়ে ওঠা মুশকিল। তার পর তা শেষ না করতে পারলে যে মানসিক চাপ হবে, তাতে ভুগতে চান না তিনি। টিভি বা মোবাইল অনাবশ্যক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করে, যা দীর্ঘ সময় মস্তিষ্কে থেকে যায়। এর থেকে মানসিক চাপ কমার বদলে আরও বেড়ে যায়। মনের ক্লান্তিও বাড়ে। এমনকি, ব্রেন ফগ হওয়ার আরও একটি কারণই হল টিভি বা মোবাইলে অত্যধিক আসক্তি।
এই বিষয়ে মনোবিদেরা বলছেন, বহু ক্ষেত্রেই এক-একটি ওয়েব সিরিজ অ্যালকোহল শটের মতো কাজ করে। ডোপামিন হরমোনকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে ব্যাপারটি, যাতে কোনও জ্ঞান-বোধ কাজ করে না। মানুষ ভুলেই যায়, ভার্চুয়াল জগৎ আর বাস্তবের মধ্যে পার্থক্য। রাত জাগার ফলে মানুষের মস্তিষ্ক সকালেও ক্লান্ত থাকে। তার ফলে কাজেরও ক্ষতি হয়। খুব তাড়াতাড়ি যে কোনও কাজে একঘেয়েমি এসে যায়।
তাই বলে কি টিভি বা মোবাইল বর্জন করতে হবে? নিমরত বলছে্ন, তা একেবারেই নয়। কিন্তু টিভি দেখার সময় কমিয়ে আনতে হবে। মনকে বোঝাতে হবে, সারাদিনে এক ঘণ্টার বেশি টিভি দেখবেন না। সে পছন্দের সিরিজটি শেষ হোক বা না হোক। শোয়ার ঘরে টিভি বা ল্যাপটপ রাখা উচিত নয়। তা হলে রাত জেগে কনটেন্ট দেখার প্রবণতাও কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়া বা গান শোনার অভ্যাস তৈরি করলে সহজেই ঘুম আসে। সে ক্ষেত্রে স্ক্রিন থেকে দূরে থাকা যায়।

ফারহানা জেরিন