ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা! এশিয়ান কাপে ভালো করলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা!
ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ে প্রথমবারের মতো নিশ্চিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলা। এখন ২০২৬ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার পাশাপাশি বাংলাদেশের নারী দলের সামনে হাতছানি দিচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ! কারণ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।

এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত নিশ্চিত হওয়া পাঁচ দলের একটি। এছাড়া স্বাগতিক হিসেবে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। আগের আসরের সেরা তিন দল—চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান পেয়েছে সরাসরি অংশগ্রহণের টিকিট। 
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ।

সিডনি, গোল্ড কোস্ট ও পার্থের স্টেডিয়ামগুলোতে হবে ম্যাচগুলো।
এই আসরের মধ্য দিয়েই নির্ধারিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের এশিয়ান প্রতিনিধিরা। 

এশিয়ান কাপ থেকে সরাসরি ছয়টি দল পাবে বিশ্বকাপের টিকিট। সেমিফাইনালে ওঠা চারটি দল সরাসরি যাবে ব্রাজিলে।

বাকি দুটি টিকিটের জন্য লড়বে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল। সেখান থেকে জয়ী দুই দল পাবে টিকিট, বাকি দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।
বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বও নির্ভর করবে এই এশিয়ান কাপের পারফরম্যান্সের ওপর। চূড়ান্ত পর্বে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল খেলবে অলিম্পিকের বাছাইপর্ব। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

দুই গ্রুপ চ্যাম্পিয়ন পাবে অলিম্পিকের টিকিট।
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ১২টি দল খেলবে তিনটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ ‘এ’-তে থাকবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাকি ১১ দলের মধ্যে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে গ্রুপ ভাগ।

সিডনি টাউন হলে আগামী ২৯ জুলাই ড্র অনুষ্ঠিত হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে ভাগ করে রাখা হবে দলগুলো। বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্কিং ১২৮, তাই চার নম্বর পটেই থাকার সম্ভাবনা বেশি। 

গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং সেরা দুটি তৃতীয় দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান