ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা

রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২
রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জ্বালানি চুক্তি ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইউক্রেনে ফের বিমান হানা চালাল মস্কো। ইউক্রেনের জাপোরিজ্ঝিয়া অঞ্চলে রুশ বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। এই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (৯ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজ়েল আমদানির করতে চলেছে আমেরিকা। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর থেকে মস্কোর ওপর কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। এই চুক্তিতে সেই বিধিনিষেধ শিথিল হয়েছে। মার্কিন মুলুকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে ধারণা রাজনৈতিক মহলের। চুক্তি অনুযায়ী, রাশিয়া অবিলম্বে তিন লক্ষ টনের বেশি ডিজ়েল সরবরাহ করবে। পরবর্তী সময়ে নভেম্বরের মধ্যে আরও পাঁচ লক্ষ টন এবং খুব শীঘ্রই এক থেকে তিন মিলিয়ন টন ডিজেল পাঠাবে মস্কো।

রাশিয়াক সঙ্গে আমেরিকার এই চুক্তির তীব্র নিন্দা করেছেন ভলোদিমির জ়েলেনস্কি। এক্স হ্যান্ডলে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, “ডিজ়েল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাশিয়া আজ কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাপোরিজ্ঝিয়ার আবাসিক এলাকায় পাঁচটি গ্লাইড বোমা ফেলে।” তাঁর অভিযোগ, মস্কো এই ধরনের সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে গণ্য করে। এর ফলে ইউক্রেনে আরও ধ্বংসলীলা চালানোর সাহস পাবে রাশিয়া। জেলেনস্কির স্পষ্ট বার্তা, এই চুক্তি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শক্তিশালী করে তুলবে এবং সংঘাতকে দীর্ঘায়িত করবে।

জেলেনস্কি এই চুক্তিকে আমেরিকার একটি ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, যখন মিয়ামিতে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা চলছে, তখন এই জ্বালানি চুক্তি ঘোষণা করা একেবারেই সমীচীন নয়।

উল্লেখ্য, গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘাত চলছে। এই যুদ্ধে দুই দেশেরই আক্রমণ ও প্রতিআক্রমণ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক রুশ বোমাবর্ষণে গত চার দিনেই ষাটের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী