ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:১৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:১৭:৪৯ অপরাহ্ন
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জমিলা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম ও জমিলা বেগম সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার