ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:১১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:১১:২২ অপরাহ্ন
কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে -------------- ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক
 ​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

​শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে​ প্রধান অতিথি বক্তব্যে  ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, পূজায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা জোরদার ও প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। প্রতিটি ম-প সিসি ক্যামেরার আওতায় আনা হবে, বিশৃংখলা করতে কেউ যেন সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ২৪ ঘন্টা সেখানে নিরাপত্তা রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। মন্ডপগুলো যেন উৎসবমুখর হয় সকলকে খেয়াল রাখতে হবে। এছাড়াও প্রতিমা বিসর্জনের ঘাটগুলো যেন আলোর ব্যবস্থা থাকে।

​অনুষ্ঠানে আরো বক্তব্য ​রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল আহম্মেদ,পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী,সহ-সভাপতি নুর নবী, ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী
​বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম,পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌড় বসাক।

এসময়  স্বাগত বক্তব্যে নবাগত  উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রাণীশংকৈল উপজেলা রাখতে হবে । যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পূজাম-পগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার