ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করা ইরুহুল আমিন রুবেলের শখ সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:৫৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:৫৬:০৩ অপরাহ্ন
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের  চেষ্টার  অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন মাছচাষি বাবলু প্রামাণিক (বাবু)। 

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার   কালিগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামে এ ঘটনা ঘটে। 

  ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে দুই বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। এবার ওই পুকুরে শিং মাছ চাষ করেছিলেন। শুক্রবার রাতে পুকুর পাহারা দিয়ে রাত প্রায় ২টার দিকে বাড়িতে চলে যান তিনি। শনিবার ভোরে পুকুরে গিয়ে দেখেন,  পুকুরের মাছগুলো অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

 বাবলু প্রামাণিকের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে তাঁর কয়েক বছরের পরিশ্রম ও বিনিয়োগ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে পুকুরের মাছের প্রকৃত অবস্থা যাচাই এবং ক্ষয়ক্ষতি নিরূপণ না করা পর্যন্ত সঠিক পরিমাণ জানা সম্ভব নয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা জামাত হোসেন বলেন, “বাবলু অত্যন্ত ভালো একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি মাছের ব্যবসা করে আসছেন। প্রতিবার পুকুর থেকে মাছ তুলে বিক্রি করার সময় গ্রামের মানুষকেও মাছ দিতেন। এমন ঘটনা শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে আমার ধারণা। এতে তাঁর অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান