ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে পাবনা দেশের জনপ্রিয় টিভি এনটিভির ২৩ বছরে পর্দাপন উদযাপন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৩৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৩৫:১০ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে পাবনা দেশের জনপ্রিয় টিভি এনটিভির ২৩ বছরে পর্দাপন উদযাপন বর্ণাঢ্য আয়োজনে পাবনা দেশের জনপ্রিয় টিভি এনটিভির ২৩ বছরে পর্দাপন উদযাপন
নব্বইয়ের তুখোর ছাত্রনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বস্তুনিষ্ট খবর পরিবেশনের জন্য এনটিভি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) এর দিক থেকে এনটিভি অনেক এগিয়ে। তিনি বলেন, এনটিভি দীর্ঘ ২৩ বছর মানুষের ভালবাসা ও আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। এনটিভির ২৩ বছরে পর্দাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, অনেক চ[াই উৎড়াই পেরিয়ে এনটিভি এখনো মাথা উচু করে টিকে আছে। এনটিভির খবরের মান অনেক উন্নত এবং বস্তুনিষ্ট। তিনি এনটিভিকে পাবনার খবর আরও বেশী প্রচারের আহবান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক, মহামান্য রাষ্ট্রপতির বাল্যবন্ধু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি।

এনটিভির ২৩ বছরে পর্দাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাবনার বিশিষ্ট সমাজসেবক, মহামান্য রাষ্ট্রপতির বাল্যবন্ধু, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম। ২০২২ সালের একই দিন একই স্থানে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো : সাহাবুদ্দিন এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।  

এনটিভির পাবনাস্থ স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও পাবনা প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মো. মশিউর রহমান মন্ডল, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার কে এম মামুনুর রশীদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান, বিশিষ্ট নারী নেত্রি ও ক্যাব পাবনা জেলা শাখার সহসভাপতি পুর্নিমা ইসলাম।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এনটিভির পাবনাস্থ স্টাফ রির্পোটার ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু, এনটিভির রন্ধন অনুষ্ঠানের অংশ গ্রহণকারী সোনিয়া ইসলাম, তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুবুবল ইসলাম, দি মনিং টচি পত্রিকার প্রকাশক সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর জেলা আহবায়ক হেডে ক্রিয়েটিভ গ্রæপের কর্ণধার খালেদ হোসেন পরাগ প্রমুখ।

এনটিভি অনলাইনের পাবনা সদর-সুজানগর- আতাইকুলার এলাকার প্রতিনিধি পলাশ হোসেন, চাটমোহর-ভাঙ্গুড়া প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, ঈশ্বরদী প্রতিনিধি রাসেল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, সহসম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুইট, নির্বাহী সদস্য জিকে সাদী, প্রেসক্লাব সদস্য সুশান্ত কুমার সরকার, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রবীর কুমার সাহা, দৈনিক কালবেলার প্রতিনিধি সরকার গোলাম ফারুক, মাইটিভির প্রতিনিধি নাহিদ ইসলাম, দি ডেইলি সান প্রতিনিধি পারভীন সরকার, প্রবীন সাংবাদিক ও উন্নয়ন কর্মি আব্দুল ছালাম, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, দৈনিক ঢাকা পোষ্টের প্রতিনিধি রাকিব হাসনাত, দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি শিশির ইসলাম, পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দীন, দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সহকারী সম্পাদক রবিউল রনি, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ হোসেন, সাংবাদিক আলাউদ্দিন বিন কাশিম, সাংবাদিক নবী নেওয়াজ, মহিলা পরিষদের সহসভাপতি ও সাংবাদিক মাহবুবা কাজল, মহিলা পরিষদ নেত্রি ও সাংবাদিক করুনা নাসরীন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান ইসলাম,ভাঙ্গুড়ার নির্যাতিত সাংবাদিক মানিক হোসেন, দি মনিং টাচের নির্বাহী সম্পাদক শিলা ইসলাম দৈনিক বাংলার প্রতিনিধি রাউজ আলী, উল্লাপাড়ার সংবাদ প্রতিনিধি সোহরাব হোসেন সৌরভ,অনলাইন পোর্টাল পাবনা নিউজের সম্পাদক ফয়সল মাহমুদ পল্লব, তুহিন আব্দুল্লাহসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। পরে অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করেন।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তযিুদ্ধে শহীদ ও পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে এনটিভির পাবনাস্থ স্টাফ রির্পোটার ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএনএফ টিভি পরিবার ও অন্য সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩