ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪০:২৩ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে মাদক ব্যবসার অভিযোগে এবং দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড এলাকায় অভিযান চালিয়ে মৃত আক্তারুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে মিতুল (৩৭)-কে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মিতুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা রয়েছে।

এদিকে, গত ৮ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. গণি আমিনের স্ত্রী মোসা. মিরা খাতুন (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মিরা খাতুনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।

একই দিন রাত আনুমানিক ১০টার দিকে পবা থানা পুলিশ মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে শ্রী মিঠুন সরকার (৪১) এবং বাগধানী গ্রামের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মান্নাফ হোসেন (১৭) (ছদ্মনাম)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর বকপাড়া গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে মো. ছদের আলী (৭৫)-এর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার