ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:১৫:৩১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

শুক্রবার নগরীর বাসার রোডস্থ তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাঠ ও এর আশপাশের এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন এবং আগাছা পরিষ্কার করা হয়, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।

নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই উদ্যোগ। বাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা জন্মানোর আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।

কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, "আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।"

এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে আমরা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই হবে না, বাস্তবেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ লক্ষ্যেই আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। নগরীর প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করব।"

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, "আমাদের এ কার্যক্রম শুধু আজকের জন্য নয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানাবেন। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের বলবেন, আমরা গিয়ে পরিষ্কার করে দেব।"

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রতিটি এলাকার মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

শুক্রবারের এই পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার