ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:৪০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:৪০:২২ অপরাহ্ন
ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি ছবি: সংগৃহীত
ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি! সোনার পাতে মোড়া প্রায় সাড়ে আট ফুট উঁচু মূর্তিটি বানিয়েছেন ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিওট। ভাস্কর্যটির নাম— ‘কমলা মহামারি-অন্যায়ের রাজা’ (‘দ্য অরেঞ্জ প্লেগ- কিং অব ইনজাস্টিস’)। সমাজমাধ্যমে ‘কিং অব ইনজাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে বিতর্কিত ওই ট্রাম্প-মূর্তি। ইউরোপে সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ট্রাম্পের ত্বকের কমলাটে রং প্রায়শই আলোচনায় আসে। সে কারণেই মূর্তির শিরোনামেও এসেছে ‘কমলা’।

ডেনমার্কের বামপন্থী রাজনীতিবিদ তথা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পার ক্লসেনের উদ্যোগে বুধবার পার্লামেন্ট ভবনে ভাস্কর্যটি স্থাপন করা হয়। তাতে ট্রাম্পকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এক হাতে একটি গল্‌ফ ক্লাব ও বিশ্ব আকৃতির একটি বল এবং অন্য হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা ধরে এক জন কৃশ ও খর্বকায় মানুষের কাঁধের উপর চেপে বসে রয়েছেন! দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে রয়েছেন ওই দুর্বল ব্যক্তির মাথা! ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সাময়িক প্রদর্শনের জন্য মূর্তিটি ভবনের অন্দরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্লসেন।

ভাস্কর্যের নীচে একটি ফলক রয়েছে, তাতে লেখা— ‘আমি এক জন মানুষের পিঠে চড়ে বসে আছি। তিনি আমার ভারে নুয়ে পড়ছেন। তাঁকে সাহায্য করার জন্য আমি সব কিছুই করব। শুধু তাঁর পিঠ থেকে নেমে যাওয়া ছাড়া’। ভাস্কর জেন্স জানিয়েছেন, উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও সবুজায়ন সংক্রান্ত বিষয়ে ট্রাম্প সরকারের নেতিবাচক কার্যকলাপ এবং বিশ্ব জুড়ে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে এটি একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ।

প্রসঙ্গত, রাজনৈতিক শিল্পকর্মের জন্য পরিচিতি রয়েছে জেন্সের। ১৯৮৯ সালের বেজিঙের তিয়েনআনমেন স্কোয়্যারে চিনা ফৌজের হামলার নিহত আন্দোলনকারী ছাত্রছাত্রীদের স্মরণে তাঁর ভাস্কর্য ‘পিলার অব শেম’ (লজ্জার স্তম্ভ) বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী