ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

‘হার্ডঅয়্যার ভাল ছিল, সফটঅয়্যার খারাপ’, শেফালীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে বাবা রামদেব?

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১৯:০৫ অপরাহ্ন
‘হার্ডঅয়্যার ভাল ছিল, সফটঅয়্যার খারাপ’, শেফালীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে বাবা রামদেব? ‘হার্ডঅয়্যার ভাল ছিল, সফটঅয়্যার খারাপ’, শেফালীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে বাবা রামদেব?
শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে বয়স ধরে রাখার ওষুধ নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিত ওষুধ খেতেন প্রয়াত অভিনেত্রী। তাঁর বাড়ি থেকে দুই বাক্স ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব।

একটি সাক্ষাৎকারে শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় যোগগুরুকে। তিনি তখন মানবদেহের সঙ্গে হার্ডঅয়্যার-সফটঅয়্যারের তুলনা টানেন। তিনি বলেন, “হার্ডঅয়্যার ভাল ছিল। কিন্তু সফটঅয়্যার খারাপ ছিল। উপসর্গগুলি ঠিকঠাক ছিল, কিন্তু ভিতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল।” তবে এই মন্তব্যের জন্য নেটপাড়ায় কটাক্ষের শিকারও হতে হয়েছে রামদেবকে।

রামদেব বোঝাতে চেয়েছেন, বাইরে থেকে শেফালীকে দেখে সুস্থ-সবল মনে হত ঠিকই। কিন্তু ভিতরে বাসা বাঁধছিল অসুখ। তিনি আরও বলেন, “এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভিতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।”

এই সাক্ষাৎকারে ভাল খাওয়াদাওয়া নিয়েও তিনি কথা বলেন। খাওয়াদাওয়ার মাধ্যমে কী ভাবে আয়ু বাড়তে পারে, তা-ও তিনি জানান। মানুষের স্বাভাবিক আয়ু ১৫০-২০০ বছর বলে দাবি করেন রামদেব। মস্তিষ্ক, চোখ ও যকৃৎ-এর উপর প্রতি দিন চাপ প়ড়ে। তাই নানা রোগ বাসা বাঁধে। এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, যে খাবার মানুষের ১০০ বছর ধরে খাওয়ার কথা, তা এখন ২৫ বছরের মধ্যেই খেয়ে ফেলছে তারা।

রামদেবের কথায়, “আপনারা জানেন না, নিজেকে কী ভাবে চালনা করতে হয়। নিজেকে ভাল রাখতে জানলে, ১০০ বছর হয়ে গেলেও আপনারা বৃদ্ধ হবেন না।”

উল্লেখ্য, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালীর। জানা যাচ্ছে, মৃত্যুর আগে রক্তচাপ নীচে নেমে গিয়েছিল তাঁর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড