ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫১:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার
প্রতীক বরাদ্দের কয়েক ঘণ্টার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রচারণায় নেমে পড়েছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তাঁর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হয়।

এদিন দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে দেলাওয়ার হোসেন পান দাঁড়িপাল্লা প্রতীক।

প্রচারণার সূচনালগ্নে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেটি নিশ্চিত করতে হবে। তাঁর মতে, এই উপনির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এর ফলাফল ও পরিবেশের ওপরই নির্ভর করছে পরবর্তী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে, নাকি প্রশ্নবিদ্ধ হবে।

ভোটারদের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, এবার ঠাকুরগাঁওবাসী তাঁকেই বেছে নেবেন বলে তিনি আশাবাদী।

নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়তে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আসা সব উন্নয়ন বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে ও সুষ্ঠুভাবে বণ্টন করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

প্রচারণার শুরুতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বেলাল উদ্দিন প্রধানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী