ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

পাক বায়ুসেনা প্রধানও গেলেন আমেরিকায়, বৈঠক পেন্টাগনের কর্তাদের সঙ্গে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন
পাক বায়ুসেনা প্রধানও গেলেন আমেরিকায়, বৈঠক পেন্টাগনের কর্তাদের সঙ্গে পাক বায়ুসেনা প্রধানও গেলেন আমেরিকায়, বৈঠক পেন্টাগনের কর্তাদের সঙ্গে
এ বার আমেরিকা সফরে গেলেন পাকিস্তানের বায়ুসেনা প্রধান জ়াহির আহমেদ বাবর সিধুও! দু’সপ্তাহ আগেই আমেরিকা সফরে গিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ বার বায়ুসেনা প্রধানকেও আমেরিকায় পাঠাল পাকিস্তান।

ইসলামাবাদের দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করতেই এই সফর। পাকিস্তানের বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, গত এক দশকে এই প্রথম পাকিস্তানের কোনও কর্তব্যরত বায়ুসেনা প্রধান আমেরিকা সফরে গেলেন। উল্লেখ্য, কোয়াড মঞ্চের বিদেশমন্ত্রীদের বৈঠক উপলক্ষে বর্তমানে আমেরিকাতেই রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অন্য দিকে, বাণিজ্যচুক্তি সংক্রান্ত আলোচনার জন্য ওয়াশিংটনে রয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সেই সময় পাক বায়ুসেনার মার্কিন সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সেরেছেন মুনির। তার পর দু’জনে একটি বৈঠকও করেন। বৈঠকের পর ট্রাম্প জানান, মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত। ভারত-পাক সংঘর্ষবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাক সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ট্রাম্প। মুনিরের ওই সফরের পরে এ বার পাকিস্তানের বায়ুসেনা প্রধানও গেলেন আমেরিকায়। ইসলামাবাদের বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পেন্টাগনে আমেরিকার সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকেও করেছেন পাক বায়ুসেনা প্রধান বাবর।

পেন্টাগনে মার্কিন বায়ুসেনার আন্তর্জাতিক বিষয়ক সচিব কেলি এল সিবোল্ট এবং বায়ুসেনার চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড ডাব্লিউ ইলনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া আমেরিকার কংগ্রেসের বেশ কয়েকজন নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন পাক বায়ুসেনা প্রধান। বিবৃতিতে ইসলামাবাদের দাবি, ওই বৈঠকগুলিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই এবং আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে পাকিস্তানের অবস্থানের কথা জানিয়েছে জানিয়েছেন পাক বায়ুসেনা প্রধান।

বস্তুত, এর আগে একাধিক বার ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাক সামরিক সংঘাত তিনিই থামিয়েছিলেন। যদিও ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী স্পষ্ট করে দিয়েছেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। ৩৫ মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না। তবে গত মাসে ট্রাম্প-মুনির বৈঠকেও সংঘর্ষবিরতির প্রসঙ্গ উঠে এসেছিল। ঘটনাচক্রে, মুনিরই প্রথম কোনও পাক সেনাপ্রধান, যিনি ঘোষিত ভাবে কোনও রাজনৈতিক পদে না থাকাকালীন তাঁর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আয়ুব খান, জেনারেল জিয়াউল হক এবং জেনারেল পারভেজ মুশারফের সঙ্গে বৈঠক করেছিলেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্টরা। তবে তাঁরা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেই সেই বৈঠক হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার