ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক শ্রমিকদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির আহ্বান: শ্রমকল্যাণ কেন্দ্র

কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:১৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:১৯:০৬ অপরাহ্ন
কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কৃষ্ণসাগর। পরপর দুই দিনে ওই জলপথে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে রুশ হামলার পর মঙ্গলবার কৃষ্ণসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। হামলার পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৩ জন নাবিকই ভারতীয় বলে জানা গেছে।

রাশিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের দাবি, কৃষ্ণসাগরের উপকূলের কাছে সোচির কাছে লাইবেরিয়ার ওই জাহাজটিতে ড্রোন হামলা হয়। জাহাজে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে জাহাজে থাকা ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।

ঘটনার পর সোচি উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের যাতায়াতেও বিধিনিষেধ জারি করেন শহরের মেয়র। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োতে একটি জাহাজে দাউদাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে ওই ভিডিয়োগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এর এক দিন আগেই রোমানিয়ার জলসীমার বাইরে কৃষ্ণসাগরে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত দু’জন নাবিক নিহত এবং কয়েক জন আহত হন। আহতদের মধ্যে এক জন ভারতীয় নাবিকও ছিলেন। জাহাজটিতে আরও দু’জন ভারতীয় নাবিক ছিলেন। রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন।

দূতাবাস আরও জানায়, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র তাঁদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল পর্যন্ত চলাচলকারী অসামরিক জাহাজে হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।

তবে কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে এখনও নয়াদিল্লির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই কৃষ্ণসাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেতুগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। পাল্টা রুশ তেল ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইউক্রেনও।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ