ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

সুস্থ থাকতে পাতে নুন কম রাখছেন? আয়োডিনের অভাবেও একাধিক সমস্যা হতে পারে, কী করবেন?

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৫৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৫৪:৪৩ অপরাহ্ন
সুস্থ থাকতে পাতে নুন কম রাখছেন? আয়োডিনের অভাবেও একাধিক সমস্যা হতে পারে, কী করবেন? সুস্থ থাকতে পাতে নুন কম রাখছেন? আয়োডিনের অভাবেও একাধিক সমস্যা হতে পারে, কী করবেন?
দেহে হরমোন তৈরিতে আয়োডিনের বিশেষ ভূমিকা রয়েছে। আর আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা অনেকাংশে নুনের উপর নির্ভরশীল। ‘মায়ো ক্লিনিক’ বলছে, একজন প্রাপ্তবয়স্কের প্রতি দিন ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন হয়। কিন্তু সময়ের সঙ্গে আয়োডাইজ়ড নুনের পরিবর্তে পিঙ্ক সল্ট এবং সি সল্টের জনপ্রিয়তা বেড়েছে। পুষ্টিবিদদদের একাংশ তাই আয়োডিন ঘাটতির দিকে নির্দেশ করেছেন।

আয়োডাইজ়ড নুন

সাদা নুন তৈরির পর, তার মধ্যে আয়োডিন প্রবেশ করিয়ে পরিশোধিত করা হয়। সেই নুনই বাড়িতে আমরা ব্যহার করে থাকি। আয়োডিন থাইরয়েড হরমোনের ক্ষরণ, মস্তিষ্কের গঠনের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি গর্ভবতী মহিলাদের শরীরে আয়োডিনের প্রয়োজন হয়। আয়োডিনের অভাবে গয়টার রোগ হতে পারে। সারা দিনে এক চা চামচের অর্ধেক নুন থেকে দৈনিক আয়োডিনের মাত্রা পূরণ করা সম্ভব। এ ছাড়াও কয়েক ধরনের মাছ এবং দুগ্ধজাত খাবারের মধ্যে আয়োডিন থাকে।

আয়োডিন ছাড়া নুন

সমুদ্রের জল থেকে সি সল্ট তৈরি হয়। এই ধরনের নুনে খনিজ উপাদানের আধিক্য থাকে। কিন্তু এর মধ্যে আয়োডিন থাকে না। অন্য দিকে হিমালয়ান সল্ট মূলত খনিজ পাথর থেকে তৈরি করা হয়। এর মধ্যেও কোনও আয়োডিন থাকে না। বিটনুনও খনিজ পাথর থেকে তৈরি করা হয়, য়ার মধ্যে আয়োজিন থাকে না।

ডায়েট এবং জনপ্রিয়তা

সময়ের সঙ্গে মানুষ স্বাস্থ্যসচেতন হয়েছে। সমাজমাধ্যম এবং প্রচারের দৌলতে উচ্চ রক্তচাপ কমাতে অনেকেই এখন কম লবণযুক্ত খাবার খাওয়া শুরু করেছেন। ফলে টেবল সল্ট বা বাড়িতে ব্যবহৃত সাদা নুনের ব্যবহারও কমছে। যার ফলে বহু মানুষের মধ্যে আয়োডিনের ঘাটতি লক্ষ করা গিয়েছে। পুষ্টিবিদদের একাংশের মতে, সব ধরনের নুন মিলিয়েমিশিয়ে খাওয়া উচিত। যদি কেউ আয়োডাইজ়ড নুন খেতে না চান, তা হলে অন্যান্য খাবারের মাধ্যমে য়েন আয়োডিনের ঘাটতি মেটে, সে দিকে খেয়াল রাখা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি