ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৩৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৩৯:৫৪ অপরাহ্ন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়।

তিনি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

প্রতিনিধিদলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

এসময় তারা বিগত ফ্যাসিস্ট আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি, নিজস্ব বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত এবং রাজনীতিকে দূষিত করার অভিযোগ করেন।

একইসঙ্গে তারা মুক্তিযোদ্ধাদের নিজস্ব উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের কথা বলেন।

রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খান, সদস্য-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, সদস্য-তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল হক, সদস্য-অর্থ সম্পাদক মো. মনসুর আলী সরকার, সদস্য-কল্যাণ ও সেবা সম্পাদক অনিল বরণ রায়, সদস্য-ব্যবস্থাপনা সম্পাদক মো. নুরুল ইসলাম, সদস্য-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর কবির, সদস্য-দপ্তর সম্পাদক প্রকৌশলী জাকারিয়া আহমদ, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. নুরুল বাসার এবং সদস্য-সচিব মিজানুর রহমান খান (বীর প্রতীক)-সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার