ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৪০:২৫ অপরাহ্ন
ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন
আবার সেই ওড়িশা। এ বার রাজ্যের জাজপুরে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল। ঘটনাটি মঙ্গলবারের। বৈরি থানার অন্তর্গত ভালুখাই জঙ্গলের কাছে ছাগল চরাচ্ছিলেন মহিলা। সেই সময় তাঁকে ঘিরে ধরেন দুই যুবক। মুখে চাপা দিয়ে মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যান। তার পর তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ। কোনও রকমে বাড়িতে ফিরে এসে পরিবারকে ঘটনাটি জানান মহিলা। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। নির্যাতিতার বর্ণনার ভিত্তিতে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বৈরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমালা দাস। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তেরা নির্যাতিতার পরিচিত। এই নিয়ে গত ১৭ দিনের মধ্যে চার জেলায় সাতটি ধর্ষণের ঘটনা ঘটল ওড়িশায়। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ২৮ জুন সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে গঞ্জাম জেলায়। অভিযুক্ত ওই ছাত্রীর দূর-সম্পর্কের এক আত্মীয়। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ জুন গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকতে বন্ধুর সঙ্গে উৎসব দেখতে দিয়েছিলেন এক তরুণী। তাঁরা সৈকতে বসে গল্প করছিলেন। সেই সময় ১০ জন এসে তাঁদের ঘিরে ধরেন। তার পর তরুণীর বন্ধুকে মারধর করে বেঁধে রেখে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। সব অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

ময়ূরভঞ্জ

গত ২৫ জুন ময়ূরভঞ্জ জেলায় এক কিশোরীকে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ধৃত অভিযুক্ত গঞ্জাম জেলার বাসিন্দা।

১৯ জুন এই জেলাতেই এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে।

গত ২৫ জুন এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই জেলার করঞ্জই গ্রামে। নির্যাতিতা স্থানীয় একটি মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর পথ আটকে দাঁড়ান তিন ব্যক্তি। মহিলা কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যান। তার পর কাছেরই একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

কেওনঝর
গত ১৮ জুন কেওনঝর জেলার তেঁতলাপাশি গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের পাশে একটি গাছে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ১৭ জুন থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহে আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড