ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা

ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৬:৪০:২৫ অপরাহ্ন
ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন ছাগল চরানোর সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ১৭ দিনে সাতটি ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন
আবার সেই ওড়িশা। এ বার রাজ্যের জাজপুরে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল। ঘটনাটি মঙ্গলবারের। বৈরি থানার অন্তর্গত ভালুখাই জঙ্গলের কাছে ছাগল চরাচ্ছিলেন মহিলা। সেই সময় তাঁকে ঘিরে ধরেন দুই যুবক। মুখে চাপা দিয়ে মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যান। তার পর তাঁরা ধর্ষণ করেন বলে অভিযোগ। কোনও রকমে বাড়িতে ফিরে এসে পরিবারকে ঘটনাটি জানান মহিলা। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। নির্যাতিতার বর্ণনার ভিত্তিতে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বৈরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমালা দাস। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তেরা নির্যাতিতার পরিচিত। এই নিয়ে গত ১৭ দিনের মধ্যে চার জেলায় সাতটি ধর্ষণের ঘটনা ঘটল ওড়িশায়। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ২৮ জুন সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে গঞ্জাম জেলায়। অভিযুক্ত ওই ছাত্রীর দূর-সম্পর্কের এক আত্মীয়। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ জুন গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকতে বন্ধুর সঙ্গে উৎসব দেখতে দিয়েছিলেন এক তরুণী। তাঁরা সৈকতে বসে গল্প করছিলেন। সেই সময় ১০ জন এসে তাঁদের ঘিরে ধরেন। তার পর তরুণীর বন্ধুকে মারধর করে বেঁধে রেখে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। সব অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

ময়ূরভঞ্জ

গত ২৫ জুন ময়ূরভঞ্জ জেলায় এক কিশোরীকে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ধৃত অভিযুক্ত গঞ্জাম জেলার বাসিন্দা।

১৯ জুন এই জেলাতেই এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে।

গত ২৫ জুন এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই জেলার করঞ্জই গ্রামে। নির্যাতিতা স্থানীয় একটি মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর পথ আটকে দাঁড়ান তিন ব্যক্তি। মহিলা কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যান। তার পর কাছেরই একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

কেওনঝর
গত ১৮ জুন কেওনঝর জেলার তেঁতলাপাশি গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের পাশে একটি গাছে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ১৭ জুন থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহে আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির