ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক শ্রমিকদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির আহ্বান: শ্রমকল্যাণ কেন্দ্র

নিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৫:৩৮ অপরাহ্ন
নিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ নিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে অবাধে রাতের আঁধারে  বন বিভাগের গাছ ও বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা বন বিভাগের এসব গাছ ও বাঁশ কাটা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, মাদকাসক্ত 'গাছ খেকো' একটি চক্র এসব গাছ কেটে নিয়ে গেলেও বন বিভাগ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে বন বিভাগের ভাষ্য, তাঁরা এই চক্রকে  ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গাছ কাটার ঘটনা অব্যাহত থাকলে একসময় বাগানটি গাছশূন্য হয়ে পড়বে। জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। 

বন বিভাগের গাছগুলো রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি কলেজ শিক্ষার্থী আদনান আহনাফ নিলয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। সেটি অনেকেই শেয়ার করেছেন। মন্তব্য করেছেন অনেক। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'ভাবিচা মাঠের পাশে থাকা বড় বড় গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই মাঠের চারপাশের গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। অথচ এভাবে গাছ কেটে নিয়ে যাওয়া ও চুরি করে বিক্রি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।'

নিলয় এব্যাপারে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

সেই ফেসবুক পোস্টে মোঃ রবিউল আলম নামে একজন মন্তব্য করেছেন, 'এক সময় এই মাঠের একপাশ থেকে আরেক পাশ দেখা যাইতো না। আর এখন পুরা ফাঁকা' 

শাওন খান নামে একজন মন্তব্য করেছেন, 'একদম ঠিক করে নি। যারা এর সঙ্গে জড়িত তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।' 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, অক্সিজেনের বড় ভান্ডার  বন বিভাগের এই গাছগুলো। গাছের ঝরে পড়া পাতা দিয়ে অনেকের জ্বালানির চাহিদা মেটে। তাছাড়া বাঁশ বাগানে বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে থাকে। রাতের আঁধারে এভাবে অবাধে গাছ ও বাঁশ কাটা চলতে থাকলে বনের গাছ উজাড় হয়ে যাবে। বনের গাছ কেটে নেওয়ার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা। 

নিয়ামতপুর উপজেলা বন কর্মকর্তা দেবাশীষ দে বলেন, 'মাদকাসক্ত কিছু ব্যক্তি ভাবিচা বন বিভাগের  এসব গাছের ডাল, গাছ ও বাঁশ কেটে নিয়ে যাচ্ছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। মাঝেমধ্যে গাছ কাটার খবর পেয়ে তঁদের ধরতে আমরা ঘটনাস্থলে যাই। আমরা সেখানে পৌঁছার আগেই গাছ কাটার লোকজন পালিয়ে যায়। কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে আসা হয়।'

তিনি বলেন, গাছ কাটার লোকজনদের ধরার জন্য তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ