ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:১৫:০৫ অপরাহ্ন
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য, নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

কর্মসূচিতে পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি এড়িয়ে চলা, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং সড়কে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনা কমাতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনের প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার আখি, সমাজকল্যাণ সম্পাদক আফ্রিদি খানসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২