ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নগরীতে ছেলে ও ভতিজা-সহ ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক জুলু গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৩৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৩৮:০১ অপরাহ্ন
নগরীতে ছেলে ও ভতিজা-সহ ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক জুলু গ্রেফতার নগরীতে ছেলে ও ভতিজা-সহ ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক জুলু গ্রেফতার
রাজশাহী মহানগরীতে হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ছেলে ও ভাতিজা-সহ ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া (খুলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ নজরুল ইসলাম জুলু (৫১), তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া (খুলিপাড়া) এলাকার মোঃ নজির শেখ ড্রাইভারের ছেলে ও মোঃ নাজমুল ইসলাম জিম (২৭), তিনি জুলুর ছেলে এবং ভতিজা মোঃ মনা ইসলাম (২৮), তিনি একই এলাকার মোঃ আনসার আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৫ টায় ওই এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিল। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর দলবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে। 

ওই অভিযোগের পর রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী বুধবার রাত সাড়ে ১০ টায় টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। আরো জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত তার ছত্রছায়ায় নগরীতে একাধিক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হয়ে আসছে। এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫টি তার ছেলে জিমের নামে ২টি এবং মনার নামে ৭টি মামলার রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩