ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ অভিযানিক দল।

এসআরবি-৭ সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় মো. হৃদয়কে ১ নম্বর আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, মামলার পর থেকে পলাতক হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় অবস্থান করছেন। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ দল সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের কোতোয়ালী থানার তুলাতুলি বস্তির গোয়ালপাড়া এলাকার মাসুদের ছেলে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২