ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি.....
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখেন এই মহাতারকা।

প্রিয় তারকার বিদায়ে আবেগে ভেসেছেন বিশ্বের কোটি ভক্ত। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী পূর্ণিমা ও পরীমণি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের পোস্টে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি ও প্রিয় তারকার বিদায়ের বেদনা ফুটে উঠেছে। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের মুহূর্তটি যে তাদের জন্যও ছিল আবেগঘন, তা স্পষ্ট হয়েছে দুজনের বার্তায়।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

অন্যদিকে, মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমণি। দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমণি। তিনি বলেন, কত রাত জেগে মেসির খেলা দেখেছেন, কত গোলের পর চিৎকার করেছেন, আবার কত হারের পর কেঁদেছেন—সবকিছুই এদিন চোখের সামনে ভেসে উঠেছে।

বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমণি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে মেসির প্রতি আবেগঘন ভালোবাসা জানিয়ে পরীমণি লেখেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার