ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:৩১:০৭ অপরাহ্ন
তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ
সাতক্ষীরার তালায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনার কয়েক দিন পর নীলা খাতুন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জালালপুর ইউনিয়নের ধুলান্ডা গ্রামে নিজ বাড়ি থেকে নীলার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে নীলাকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করছিলেন প্রতিবেশী রকি শেখ, শোয়েব মালী ও ইমন শেখ। বিষয়টি নিয়ে নীলার বাবা লিটন শেখ অভিযুক্তদের অভিভাবকদের একাধিকবার সতর্ক করেন।

পরিবারের দাবি, গত ১ অক্টোবর অভিযুক্তরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে হুমকি দেন এবং এলাকায় অপপ্রচার চালান। এর প্রতিবাদ করলে প্রতিবেশী আকলিমা খাতুনের সঙ্গে নীলার বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন ২ অক্টোবর কর্মস্থলে যাওয়ার পথে লিটন শেখকে ধরে একটি বাড়ির উঠানে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় বাবাকে বাঁচাতে গেলে নীলা ও তার মা দেলোয়ারা বেগমকেও মারধর করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় আমজেদ শেখ, রকি, শোয়েব, ইমন, ইমরান ও আকলিমার বিরুদ্ধে তালা থানায় লিখিত অভিযোগ করেন আহত লিটন শেখ।

পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এ ছাড়া অভিযুক্তরা হুমকি অব্যাহত রেখেছিল। এর তিন দিন পর নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নীলার মামা সাদ্দাম হোসেনের দাবি, মরদেহ উদ্ধারের সময় নীলার পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল এবং গলায় ফাঁসের স্বাভাবিক কোনো দাগ দেখা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। ফোনটি বর্তমানে রিং হলেও কেউ ধরছে না বলে জানান তিনি। পরিবারের ধারণা, নীলাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

সাদ্দাম হোসেন আরও অভিযোগ করেন, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে নীলার এমন পরিণতি হতো না।

তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারুল ইসলাম। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছিল। সোমবার রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত। তিনি বলেন, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এবং এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার